English

Site map
New Page 2

সীমানা পুননির্ধারন

জাতীয় সংসদের আসনবিন্যাস

নির্বাচনী আইনসমূহ

নির্বাচনী আইনসমূহ

ব্যবসা-বাণিজ্য

টেন্ডার সংক্রান্ত তথ্য
নতুন টেন্ডার

নির্বাচন পর্যবেক্ষক

পর্যবেক্ষক নির্দেশিকা
পর্যবেক্ষকদের প্রতিবেদন
পর্যবেক্ষক ফরমসমূহ

ডাউনলোড

ডাউনলোড নিকস ফন্ট ও কনভার্টার

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট
পটভূমিঃ এশিয়া ফাউন্ডেশন ,নোরাড ও বাংলাদেশ সরকারের সহায়তায় বাংলাদেশকে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট জানুয়ারী ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।প্রকল্পের সুনিদিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ছিল নিম্নরুপঃ

            (ক) দক্ষ ও কার্যকর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট
            (খ) গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপদেয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত জনবলের      দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী প্রশিক্ষণ কাজ করবে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের সকল উদ্দেশ্য সুষ্ঠ ও সাফল্যের সহিত অর্জিত হলে ০১ এপ্রিল ১৯৯৯ সালে নির্বাচন কমিশন সচিবালয়ের রাজস্বখাতে অর্ন্তভূক্ত হয়।

লক্ষ্যঃ

নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। গণতন্ত্রের অগ্রগতি নির্ভর করে সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপর।গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্বশর্ত হচ্ছে কার্যকর নির্বাচন পরিচালনার উপর অর্থ্যাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার ক্ষেত্রে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই। গণতন্ত্র ও নির্বাচন পারস্পরিক সম্পর্কযুক্ত নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অবিচ্ছেদ্দ অংশ এবং অবাধ , সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয় অবশ্যই গণতন্ত্র রক্ষা কবজ।

কার্যকর ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা সার্বিকভাবে নির্ভর করে দক্ষ ও প্রশিক্ষনপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের উপর। এছাড়াও ভোটার ও রাজনৈতিক কর্মীদের ভোটাধিকার ও নির্বাচনী বিধিবিধান সম্পর্কে সচেতনতার উপর নির্ভর করে।

সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন প্রধানত দক্ষ - নির্বাচন পরিচালনার উপর নির্ভরশীল। নির্বাচনকে কত সুদক্ষভাবে পরিচালনা করা যায় তা নির্ভর করে সুদক্ষ ভোটগ্রহণ কর্মকর্তদের পারদর্শিতার উপর।ভোটগ্রহণ কর্মকর্তদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অপরিহার্য।অপরদিকে স্বচ্ছ নির্বাচন নির্ভূল ভোটার তালিকার উপর নির্ভর করে।সঠিক ভোটার তালিকা প্রস্তুতেরে জন্য প্রয়োজন একদল প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী।

গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকিকরণ এবং সমাজের গণতান্ত্রিক ধারা ও মূল্যবোধকে জাগ্রত করতে যারা নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তা ও ভোটাগ্রহণ  কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যেই নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠাকরা হয়। উপরোক্ত ভোটারদের নাগরিক ,রাজনৈতিক ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্দেশ্য।

উদ্দেশ্যঃ

সুষ্ঠ ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে এবং দক্ষ নির্বাচনী ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়নের নিমিত্তে সুদক্ষ নির্বাচনী জনবল তৈরীর লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। এছাড়াও গণমাধ্যম অথ্যাৎ রেড়িও ও টেলিভিশনের মাধ্যমে রেড়িও / টিভি স্পট, প্রমান্যচিত্র,স্বল্প দৈঘ্য চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে ভোটার শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারিত করে। এরুপ বিশেষায়িত প্রশিক্ষণের উদ্দেশ্য নিম্নরুপঃ

            (ক) দক্ষ, নির্বাচনী ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তন;
            (খ) ভোটগ্রহণ কর্মকর্তদের প্রশিক্ষণ সুবিধা প্রদান;
            (গ) নির্বাচনী এজেন্ট ও রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ এবং
            (ঘ) ভোটারদের নাগরিক, রাজনৈতিক ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসার, প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচনী এজেন্ট, ভোটার রেজিষ্ট্রেশন অফিসার , রিভাইজিং অথরিটি ,সুপারভাইজার ,তথ্যসংগ্রহকারী এবং রাজনৈতিক কর্মীদের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় ও হচ্ছে। নির্বাচন প্রাক্কালে অধিকন্তু প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় ও হচ্ছে। নির্বাচন প্রক্কালে অধিকন্তু প্রশিক্ষণ প্রশিক্ষণ ইনস্টিটিউট ভোটদান পদ্ধতি এবং নির্বাচনী আচরণ বিধি নির্বাচনী অপরাধ সম্পর্কিত সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী , পোলিং  অফিসার , নির্বাচনী এজেন্ট, রাজনৈতিক কর্মী এবং আইনশৃংখলা রক্ষকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। চাকুরীকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ প্রদান করে থাকে।

ভৌত অবকাঠামোঃ

নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিটিউট ৭৬/২ , পশ্চিম আগারগাঁওস্থ ৪ তলা ভব্নের ৩য় ও ৪র্থ তলায় কার্যক্রম অব্যাহত রেখেছে। ১০০ জন প্রশিক্ষণার্থী ধারণ ক্ষম প্রশিক্ষণ কক্ষ, সম্মেলন কক্ষ, কম্পিউটার প্রশিক্ষণ কক্ষ কর্মকর্তা/কর্মচারীদের কক্ষ অন্যান্য প্রয়োজনীয় কক্ষ রয়েছে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০০৬ টি বই , ১৯১ ম্যাগাজিন,৮৫ টি প্রতিবেদন ও অন্যান্য সুযোগ সুবিধাসহ আধুনিক লাইব্রেরী কক্ষ রয়েছে।

জনবলঃ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৬ জন কর্মকর্তা ও ২০ জন সহায়ক কর্মচারী রয়েছে।  

কর্মকর্তা                                           
 পরিচালক ১ জন
 উপ-পরিচালক ১ জন
 সহকারী পরিচালক ২ জন
 সহকারী প্রোগ্রামার ১ জন
 লাইব্রেরীয়ান ১ জন
 মোট ৬ জন

সহায়ক কর্মচারী

 ৩য় শ্রেণী ১৩ জন
 ৪র্থ শ্রেণী  ৭ জন
 মোট ২০ জন

প্রশিক্ষণ বিষয়ঃ

ভোটার তালিকা প্রণয়ন , নির্বাচনী উপকরণ প্রস্তুত/সংগ্রহ ,নির্বাচনী ব্যবস্থাপনা ,ভোটদান পদ্ধতি , নির্বাচনী আইন ও বিধান,নির্বাচনী আচরন বিধিমালা,নির্বাচনী আইন শৃঙ্খলা, অফিস ব্যবস্থাপনা ,আর্থিক ব্যবস্থাপনা,কম্পিউটার ফান্ডামেন্টাল, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম,ভাষা শিক্ষা, প্রকল্প ব্যবস্থাপনা, অর্গানাইজেশন ম্যানেজম্যান্ট প্রভৃতি প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষক/ব্ক্তাঃ

নির্বাচন সম্পর্কিত প্রশিক্ষণ

(১) সচিব, অতিঃ সচিব,যুগ্ম -সচিব , উপসচিব, সিনিয়র সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়
(২) পরিচালক,উপ-পরিচালক ও সহকারী পরিচালক, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট
(৩) অন্যান্য বিষয়ের মধ্যে মিয়াম, বিআইএএম, ফিমা,অডিট অফিস, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী,বিসিএস এডমিন একাডেমি,পিএটিসি ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর হতে পেশাদার দক্ষ প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষনার্থীঃ

রিটার্নিং অফিসার ,সহকারী রিটারনিং অফিসার,প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার,নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট , ভোটার রেজিষ্ট্রেশন অফিসার , রিভাইজিং অথরিটি , সুপারভাইজার , তথ্যসংগ্রহকারী ভোটার তালিকার কাজে নিয়োজিত , রাজনৈতিক কর্মী, সাংবাদিক , পর্যবেক্ষক, এনজিও কর্মী, ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটির সদস্য, আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যবৃন্দ। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজেষ্ট্রেট ,কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগ, জেলা ও উপজেলার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষন পদ্ধতিঃ

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অংশগ্রহণমূলক প্রশিক্ষণ পদ্ধতিকে অনুসরণ করে। অডিও ও ভিডিওয়্যাল এইডস এর সমন্বয়ে শ্রেণী বক্তিতা, আলোচনা পদ্ধতি অনুসরণ করা হয় । দল ভিত্তিক আলোচনা , ব্যাক্তিগত উপস্থাপনা , পরীক্ষা, কেইস স্ট্যাডি, সিমুলেশন, অভিনয় এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রশিক্ষণ পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয়।
প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) পদ্ধতি দেশব্যাপী নির্বাচনের প্রাক্কালে ব্যাপক জনবলের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) অনুসরণ করা হয়।

প্রশিক্ষণ চাহিদা নিরুপন কর্মশালাঃ

সুষ্ঠ , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার অন্তরায় ও প্রতিবন্ধকতা সমূহ নিরুপনের উদ্দেশ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা , এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও প্রার্থী ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের পূর্বে ও পরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে মতামত নিয়ে একজন বিশেষজ্ঞ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর জন্য প্রয়োজনী সুপারিশ মালা সম্বলিত একটি প্রতিবেদন তৈরী করেছেন যা বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ে বিবেচনাধীন রয়েছে।

সফলতা/অর্জনঃ

ভোটার রেজিষ্ট্রেশন , ভোটার তালিকা হালনাগাদকরণ, নির্বাচনী অপরাধ, নির্বাচন পূর্ব অনিয়ম , নির্বাচনী ও ভোটার কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য । ইলেকটোরাল কমিটির সদস্য হিসাবে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভূমিকা ।আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের দায়িত্ব ও কর্তব্য।ভোটকেন্দ্রে নির্বাচনী ফরম প্যাকেট ও সরঞ্জাম ব্যবহার। নির্বাচন পরিচালনা, ভোটারদের ভোটদানের অধিকার ও ভূমিকা, পর্যবেক্ষকদের ভূমিকা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ , স্বচ্ছ রাজনৈতিক কর্মীদের ভূমিকা ভোটগণনা পদ্ধতি , ব্যালটপেপার হিসাব বিবরণী প্রস্তুত করণ , ভোটগণনা, পদ্ধতি ও ফলাফল একীভূতকরণ। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, এপ্লিকেশন সফটওয়ার , ডিডিএস প্রভৃতিসহ এপ্রিল /৯৫ হতে ডিসেম্বর ২০০৭ পর্যন্ত সর্বমোট ২৫,৫৭,৯৩৪ জন ব্যাক্তিবর্গকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভোটার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিকল্পে স্বল্পদৈঘ্য চলচ্চিত্র, পোষ্টার ,ব্যানার ,বুকলেট প্রস্তুত ও বিতরণ করেছে। এছাড়াও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট তৃতীয় শ্রেনী হতে দ্বাদশ শ্রেনী পর্যন্ত নির্বাচন ব্যবস্থাপনাকে পাঠ্যপুস্তকে বিষয়ে হিসাবে অন্তভূক্ত করেছে।

বর্তমান কার্যক্রমঃ
নির্বাচনী কর্মকর্তাদের জন্য নিম্নোক্ত প্রশিক্ষণের নির্ধারণ করেছেঃ

(১) দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত প্রশিক্ষণ
(২) অফিস, আর্থিক , ও নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ

কর্মশালাঃ

(ক) ভোটার তালিকাঃ রিভাইজিং অথরিটি গঠন, রিভাইজিং অথরিটির করণীয়( দায়িত্ব ও কর্তব্য ) সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একটি কর্মশালা।
(খ) সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মশালা কমপক্ষে ৪৫/৫০ জন মাষ্টার ট্রেইনার তৈরীর নিমিত্তে একটি কর্মশালা।
(গ) পৌরসভা নির্বাচন উপলক্ষে কর্মশালাঃ পৌরসভা নির্বাচনের উপর প্রয়োজনীয় সংখ্যক মাষ্টার ট্রেইনার তৈরী, প্রশিক্ষণ কাঠামো, প্রশিক্ষণ মডিউল তৈরী ,প্রশিক্ষণ কোর্স ডিজাইন সম্পর্কে বিশেষজ্ঞ মতামত গ্রহণের জন্য একটি কর্মশালা ।

(ঘ) স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার নীতি পদ্ধতি সম্পর্কে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রশিক্ষণ কাঠামো, প্রশিক্ষণ মডিউল ,দক্ষ মাষ্টার ট্রেইনার তৈরীর জন্য একটি কর্মশালা।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বছর ভিত্তিক প্রশিক্ষণ হিসাব বিবরণীঃ

বছর

প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের সংখ্যা
এপ্রিল ১৯৯৫ হতে ডিসেম্বর ১৯৯৫
১১১৬
১ জানুয়ারী ,১৯৯৬ হতে ৩১ ডিসেম্বর,১৯৯৬
৭৩৯
১ জানুয়ারী ,১৯৯৭হতে ৩১ ডিসেম্বর,১৯৯৭
৩,৯৯,৩৭৮
১ জানুয়ারী ,১৯৯৮হতে ৩১ ডিসেম্বর,১৯৯৮
১০,৪৭৮
১ জানুয়ারী ,১৯৯৯হতে ৩১ ডিসেম্বর,১৯৯৯
৪১,৪০৮
১ জানুয়ারী ,২০০০ ৩১ ডিসেম্বর, ২০০০     
৩,৬২,২৬৯
১ জানুয়ারী ,২০০১ ৩১ ডিসেম্বর, ২০০১     
৬,৬৮,৫৪০
১ জানুয়ারী ,২০০২ ৩১ ডিসেম্বর, ২০০২     
৩৫,০৭৮

১ জানুয়ারী , ২০০৩  হতে ৩১ শে ডিসেম্বর ২০০৩

৫,১৬,০৯৭
১ জানুয়ারী , ২০০৪ ৩১ শে ডিসেম্বর ২০০৪
৫৪,২৯৫
১ জানুয়ারী ,২০০৫ ৩১ শে ডিসেম্বর ২০০৫
৩,০৩,৭৬৫
১ জানুয়ারী ,২০০৬ ৩১ শে ডিসেম্বর ২০০৬
৬,৭১৪
১ জানুয়ারী ,২০০৭ ৩১ শে ডিসেম্বর ২০০৭
১,৫৮,০৫৭
মোট
২৫,৫৭,৯৩৪

যোগাযোগের ঠিকানাঃ
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট
নির্বাচন কমিশন সচিবালয়
৭৬/২ , পশ্চিম আগারগাঁও
ইমেইল :
eti@bdmail.net
ফ্যাক্স : + ৮৮০-২-৮১২৪০৭৫

নিউজ আপডেট

জাতীয় পরিচয়পত্র বিতরণ
ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জাতীয় পরিচয়পত্র প্রদান ১লা আগষ্ট ২০১০ হতে শুরু হবে। বিস্তারিত দেখুন।
আইডিইএ প্রজেক্ট:

বিস্তারিত দেখুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন-২০১০ : নির্বাচনী বিরোধ সংক্রান্ত ট্রাইব্যুনাল গঠন

গেজেট দেখতে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল
বিস্তারিত দেখুন
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশযোগ্য তথ্য

প্রকাশযোগ্য তালিকা দেখুন

জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করা প্রসংগে
বিজ্ঞপ্তি দেখুন
 

বাংলাদেশ নির্বাচন কমিশন

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে স্বাগতম।

 
 

টেলিফোন নম্বর
মতামত পাঠান

 

Home | Disclaimer 

Last updated: September 06th, 2010 03:30 PM | © 2000-2010, Election Commission Secretariat, Bangladesh. All Rights Reserved
Best viewed at 1024 x 768 pixels  |  Number of hits : click for free hit counter
culinary arts schools